সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বলিউডের ছবিতে বাংলাদেশের মডেল | চ্যানেল খুলনা

বলিউডের ছবিতে বাংলাদেশের মডেল

চ্যানেল খুলনা ডেস্কঃহায়দার খানের পরিচালনায় বলিউডে ‘রোহিঙ্গা’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের মডেল তানজিয়া জামান মিথিলা।বাংলাদেশের অনেক ফ্যাশন শোতে র‌্যাম্প স্টপার ও ফ্যাশন হাউজের বিলবোর্ডে দেখা গেছে তাকে। গত বছরের ডিসেম্বর ‘রোহিঙ্গা’র নব্বই শতাংশ কাজ শেষ হয়েছে ভারতের আসামে। তানজিয়া জামান মিথিলা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘বলিউডের “রোহিঙ্গা” ছবির পরিচালক ফটোগ্রাফির সঙ্গে যুক্ত। সেই সূত্রে তার সঙ্গে পরিচয়। পাশাপাশি তিনি বলিউডের “কমান্ডো” ও “দঙ্গল” ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছে।’

‘তিনি আমাকে গত বছরের মাঝামাঝি “রোহিঙ্গা” ছবির জন্য লুক টেস্ট দিতে বলেন। তারপর কাজটির সুযোগ পেয়ে যাই, যোগ করেন মিথিলারোহিঙ্গা’কে বলিউডের ভিন্নধারার ছবি হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি রোহিঙ্গা মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করেছি। রোহিঙ্গা ও হিন্দি দুই ভাষাতে কথা বলতে হয়েছে।’

‘ছবির জন্যে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর ভারতে গিয়ে ক্লাস করে রোহিঙ্গা ভাষা শিখেছি। একজন রোহিঙ্গা মেয়ের ভালোবাসার গল্প দেখানো হয়েছে। কেন্দ্রীয় চরিত্রে আমি কাজ করছি। বাকি কাজের শেষ হলে আগামী বছর এটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে,’ বলেন তিনি।

বলিউডের লায়ন প্রোডাকশনের ব্যানারে ‘রোহিঙ্গা’ নির্মিত হচ্ছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।