সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বরিশাল সমিতির শীতবস্ত্র বিতরণ | চ্যানেল খুলনা

বরিশাল সমিতির শীতবস্ত্র বিতরণ

ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনা’র উদ্যোগে চলমান শীত দুর্যোগে শীতার্ত দুঃস্থদের মাঝে রোববার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় নগরীর হোটেল আরাফাত ইন্টারন্যাশনালের মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মালেকের সভাপতিত্বে আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা।

উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা সভাপতি মোঃ শফিকুল ইসলাম মধু, জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট রোটাঃ অধ্যক্ষ দেলওয়ারা বেগম, জাতীয় পার্টি (জেপি)’র মহানগরীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী হাওলাদার, সমিতির নেতা মনির হোসেন, কাজী নুরুল ইসলাম, রোটাঃ আলতাফ হোসেন, এম এ সালাম, আশরাফ হোসেন, দেলোয়ার হোসেন, শ্যামল কৃষ্ণ দাস, মামুন রেজা হাওলাদার, শিক্ষিকা পার্বতী রানী দাস, আইয়ুব আলী খান, মল্লিক আলমগীর, মতিয়ার রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট শিল্পপতি জলিল খান কালাম।

প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় ‘মানবকল্যাণই সেরা কর্ম’ উল্লেখ করে ঐতিহ্যবাহী বরিশাল সমিতির সারা বছরব্যাপী মানবকল্যাণের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি সামর্থ্যবান সংগঠন ও ব্যক্তিবর্গকে কল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।