সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বরবাদের টিকিট আমার পরিবারও পাচ্ছে না : শাকিব খান | চ্যানেল খুলনা

বরবাদের টিকিট আমার পরিবারও পাচ্ছে না : শাকিব খান

গত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা ‘বরবাদ’। এই সিনেমা মুক্তির দিন থেকেই হাউজফুল। শো বাড়ানোর পরও সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও বরবাদ দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা।

যে কারণে শুরু থেকেই ছবিটির টিকেট সংকট দেখা যায়। টিকিট না পেয়ে হতাশ হচ্ছেন অনেক দর্শক। এর ফলে অন্য সিনেমা দেখেই বাসায় ফিরছেন তারা। তবে শুধু দর্শকই নয়, শাকিব খানের পরিবারও ‘বরবাদ’ দেখার জন্য টিকিট পাচ্ছেন না বলে জানিয়েছেন স্বয়ং নায়ক।

এক সংবাদমাধ্যমে শাকিব খান বলেন, “আমার পরিবারের সদস্যরাও বরবাদের কোনো টিকিট পাচ্ছে না। টিকিট না পাওয়ায় তারা ‘বরবাদ’ দেখতে পারেনি।”

শাকিব খান বলেন, “প্রতিদিনই এ নিয়ে অভিযোগ শুনতে হয়, কোথাও তো টিকেট পাচ্ছি না। কিন্তু কী করার, সবাই মিলে দেখতে হলে ন্যূনতম ২০-৩০টি টিকিট প্রয়োজন, এত টিকিট একসঙ্গে এই সময়ে পাওয়া মুশকিল। সবাইকে বুঝিয়েছি, কয়েকটা দিন অপেক্ষা করতে। না হলে সবার জন্য হয়তো পুরো একটা শো বুক করতে হবে।”

এদিকে বাংলাদেশে সাফল্যের পর আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র এবং ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে ‘বরবাদ’।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

ঈদে তিন ভাষায় আসবে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।