সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বন্ধুত্ব চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা রাশিয়া-চীনের | চ্যানেল খুলনা

বন্ধুত্ব চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা রাশিয়া-চীনের

চীন ও রাশিয়ার নেতৃবৃন্দ সোমবার তাদের ২০ বছরের পুরনো বন্ধুত্ব চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তারা ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক এবং তাদের সম্পর্কের ‘স্থিতিশীল ভূমিকার’ প্রশংসা করেছেন।
চুক্তিটি স্বাক্ষরের দুই দশক উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং চীনের শি জিন পিং এর ভিডিও লিংকের মাধ্যমে বৈঠকের প্রেক্ষাপটে রাশিয়া ও চীন একটি যৌথ বিবৃতি প্রকাশ করে।

যুক্তরাষ্ট্রের সাথে এই দুই বিশ্ব শক্তির অভিন্ন টানাপোড়েনের প্রেক্ষিতে গত বেশ কয়েক বছর ধরে মস্কো ও বেইজিং নিবিড় সহযেগিতার বন্ধনে আবদ্ধ রয়েছে।
এ দুদেশ অর্থনৈতিক, সামরিক ও জ্বালানি খাতসহ বিভিন্ন বিষয়ে সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছে।
পুতিন বলেন, এই বন্ধুত্ব চুক্তি সম্পর্ককে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছে। চুক্তির মেয়াদ ২০২২ সালের ফেব্রুয়ারিতে আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হবে।
তিনি চুক্তিটির প্রশংসা করে বলেন, বৈশ্বিক বিষয়ে এ চুক্তি চীন ও রাশিয়ার সহযোগিতার ক্ষেত্রে স্থিতিশীল ভূমিকা পালন করছে।
ক্রেমলিন থেকে প্রকাশিত ওই বিবৃতিতে শি বলেন, অশান্তি ও পরিবর্তনের মধ্যদিয়ে যাওয়া এ বিশ্বে মানবতা নানা ধরনের ঝুঁকি মোকাবেলা করছে। চীন ও রাশিয়ার সহযোগিতা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক শক্তির যোগান দিচ্ছে।
তিনি আরও বলেন, চীন রাশিয়ার বন্ধুত্ব নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি উদাহরণ হিসেবে কাজ করছে।
উল্লেখ্য, চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের সময় ২০০১ সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

হাত এখনও ট্রিগারে: ইরানের কড়া হুঁশিয়ারি, লেবাননে হামলায় নিহত ২০০ ছাড়াল

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।