সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বড়বাড়িয়া লালচন্দ্রপুর দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী | চ্যানেল খুলনা

বড়বাড়িয়া লালচন্দ্রপুর দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী

জেলার ফকিরহাটের বড়বাড়িয়া লালচন্দ্রপুর দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ মার্চ সকাল ১১টায় মাদ্রাসা প্রাংগনে ওই সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বড়বাড়িয়া লালচন্দ্রপুর দাখিল মাদ্রাসা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

বড়বাড়িয়া লালচন্দ্রপুর দাখিল মাদ্রাসার সভাপতি ও বাহিরদিয়া মানসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির এর সভাপতিত্বে ও মাদ্রাসা সুপার মো: মিজানুর রহমান শেখ এর সঞ্চালনায় ওই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিধান কান্তি হালদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঃ আলীমুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, লখপুর আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ স.ম নাসিম উদ্দিন মাহতাব, গাবখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির।

অন্যান্য আমন্ত্রিত অতিথি ও অভিভাবকদের উপস্থিতিতে এসময় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।