সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বঙ্গবন্ধুর ৪৯ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পিরোজপুরে জেলা আওয়ামীলীগের আলোচনা সভা | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধুর ৪৯ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পিরোজপুরে জেলা আওয়ামীলীগের আলোচনা সভা

পিরোজপুর প্রতিনিধি :  পিরোজুপরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৯ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে পিরোজপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে শশহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে এ আলোচনা সভায় সভাপতিত্বে করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদার, সহ সভাপতি শাজাহান খান তালুকদার ও দিলীপ সাধু, যুগ্ম সাধারন সম্পাদক কানাই লাল বিশ^াস, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ,নাজিরপুর উপজেলা চেয়ারম্যান বাবু অমূল্য রঞ্জন হালদার,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুমন সিকদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু,সহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ১০ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে বাংলার বিজয়ের পূর্ণতা লাভ করে। বিধস্ত বাংলার অবকাঠামো ও অর্থনীতি পুনরুজ্জীবিত করে একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। তাই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।