সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবায় বিঘ্ন ঘটতে পারে | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবায় বিঘ্ন ঘটতে পারে

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। সৌর ব্যতিচারের (সান আউটেজ) কারণে আট দিন এ সমস্যা থাকতে পারে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

বিএসসিএল জানায়, ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সৌর ব্যতিচারের কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এ সমস্যা দেখা দিতে পারে। প্রতিদিন সকালে (সকাল ৯টা ২৮ মিনিট থেকে ৯টা ৪৩ মিনিটের মধ্যে) এ ঘটনা ঘটতে পারে।
২৯ সেপ্টেম্বর ৫ মিনিট, ৩০ সেপ্টেম্বর ১০ মিনিট, ১ অক্টোবর ১৪ মিনিট, ২ অক্টোবর ১৫ মিনিট, ৩ অক্টোবর ১৫ মিনিট, ৪ অক্টোবর ১৪ মিনিট, ৫ অক্টোবর ১২ মিনিট ও ৬ অক্টোবর ১০ মিনিটের জন্য এই সমস্যা হতে পারে।
প্রাকৃতিক এ ঘটনার জন্য বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

https://channelkhulna.tv/

তথ্য প্রযুক্তি আরও সংবাদ

তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি, আদালতে মার্ক জাকারবার্গ

মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন সাবেক প্রেমিকা

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

দীর্ঘ ছুটিতে দেশে আসা প্রবাসীদেরও ফোন রেজিস্ট্রেশন করতে হবে

বিদেশি সিম ব্যবহার করলেই জরিমানা, ভারতে আইফোন বিক্রিতে নতুন নিয়ম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।