সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা -আব্দুস সালাম মূর্শেদী এমপি | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা -আব্দুস সালাম মূর্শেদী এমপি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা। জয় বাংলার স্লোগান দিয়ে বঙ্গবন্ধু যদি বাংলাদেশ স্বাধীন না করতেন তাহলে আমরা এই সোনার বাংলা পেতাম না। তাই বঙ্গবন্ধু বিহীন যেমন বাংলাদেশ চিন্তা করা যায় না, তেমনিই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিহীন বাংলাদেশের উন্নয়ন সম্ভব না। তাই বঙ্গবন্ধুর এই বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ।
মঙ্গলবার বিকাল ৫ টায় দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে দিঘলিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগ কতৃক আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দিঘলিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সৈয়দ জামিল মোর্শেদ মাসুম এর সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ আল আমিন এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক শেখ মুন্জুর হোসেন, সেলিম মল্লিক, খান আবু সাইদ, মিজানুর রহমান হাওলাদার, কেএম আসাদুজ্জামান, হাবিবুর রহমান তারেক, খান মতিয়ার রহমান, শেখ সাইদুর রহমান, মোল্লা তৌহিদুর রহমান, শেখ জুবায়ের হোসেন, মিন্টু মুন্সি, শেখ মফিজুর রহমান, রানা মোল্লা,পরাগ পারভেজ রুবেল, উপজেলা ছাত্রলীগ নেতা মেহেরাজ হোসেন মিরাজ, হাছিবুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সোহেল  এলাহি, আবির, বুলবুল, আফ্রিদী, রেজওয়ান, খালীদ খান জীম, রাজীব, লিটন, অনি, রাইসুল, সাইফুল, সুমন, জুয়েল, হাবিব, রাতুল, নাহিদ প্রমূখ।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় বিকিরণের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নির্বাচনী প্রতিশ্রতি বাস্তবায়িত করবো ইনশাল্লাহ : আলি আসগার লবি

বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খুলনা জেলা জামায়াতের ইফতার মাহফিল

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

ইসলামী আন্দোলন সোনাডাঙ্গা থানার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দাকোপে আন্তর্জাতিক নারী দিবস পালন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।