সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফয়সাল মাহবুব শুভর হত্যাকারীদের ফাঁসির দাবিতে পিরোজপুরে মানববন্ধন | চ্যানেল খুলনা

ফয়সাল মাহবুব শুভর হত্যাকারীদের ফাঁসির দাবিতে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সরকারী সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি ফয়সাল মাহবুব শুভর হত্যাকারী নাসির মাতুব্বরসহ সকল খুনিদের ফাঁসি এবং মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনের প্রধান সড়কে জেলা, পৌর ও উপজেলা যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদুল্লাহ লিটন, পৌর কাউন্সিলর জিয়াউল হক টিপু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন শিকদার, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ রানাসহ আরো অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ফয়সাল মাহবুব শুভ নৌকার একজন কর্মী ছিলেন। তিনি নৌকার নির্বাচনী প্রচারনাকালে খুন হন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা এই পরিকল্পনা এবং কর্মকা-ের সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। আর যারা পিছনে মদদ দিয়েছেন তাদেরও আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। কোনভাবেই শুভ হত্যাকারী ও পরিকল্পনাকারীদের ছেড়ে দেয়া হবে না। ইতিমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। অনেকে জামিনেও মুক্তি পেয়েছেন। তবে দ্রুত সময়ে সকল অপরাধীকে গ্রেফতার করতে হবে এবং দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।