সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফ্যাশন সেন্স দিয়ে ভক্তদের নজর কেড়েছেন প্রিয়াঙ্কা | চ্যানেল খুলনা

ফ্যাশন সেন্স দিয়ে ভক্তদের নজর কেড়েছেন প্রিয়াঙ্কা

বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিজের ফ্যাশন সেন্স দিয়ে বরাবরই ভক্তদের নজর কেড়েছেন তিনি। সম্প্রতি ইতালির ফ্যাশন হাউজ বুলগারির জন্য ফটোশুট করেছেন প্রিয়াঙ্কা। যেখানে খোলামেলা পোশাকে মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী। প্রিয়াঙ্কাকে এদিন দেখা গেছে কালো স্কিনটাইট, নেকলাইন পকেটযুক্ত পোশাকে। যে পোশাকটি একটু অতিরিক্তই খোলামেলা বলে মনে করছেন নেটিজেনরা।

পোশাকের সঙ্গে বুলগারি ব্র্যান্ডের হীরার নেকলেস পরেছেন নায়িকা। যেই নেকলেসের দাম প্রায় ৪৩ মিলিয়ন ডলার। দামী এই নেকলেসের সঙ্গে হীরা দিয়ে তৈরি ব্রেসলেটও হাতে পরেছেন প্রিয়াঙ্কা। পোশাকের সঙ্গে মিলিয়ে প্রিয়াঙ্কার নিজস্ব গ্ল্যামার, স্মোকি আই মেকআপ, গোলাপী ঠোঁটে আরও উজ্জ্বল দেখাচ্ছিল। তার উপর লিফটের মধ্যে অভিনেত্রীর আবেদনময়ী পোজ বেশি করে নজর কেড়েছে ভক্তদের।

সম্প্রতি প্রিয়াঙ্কা রোমে অনুষ্ঠিত বুলগারির ১৪৯তম বার্ষিকী উপলক্ষে গালা ডিনারের অংশ নিছিলেন। এই বিশেষ ইভেন্টে বিনোদন জগতের বড় তারকারা উপস্থিত ছিলেন। যাদের মধ্যে ছিলেন অ্যান হ্যাথাওয়ে, শুকি এবং লিউ ইয়েফেই।

জানা গেছে, এই নেকলেসটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ২৮০০ ঘণ্টা। যেখানে সেভেন পিয়ার শেপ কাটের হীরা ব্যবহার করা হয়েছে। নেকলেসটির বেস তৈরি হয়েছে প্ল্যাটিনাম দিয়ে। পুরো নেকলেসটি তৈরি করতে ছোট-বড় মিলিয়ে প্রায় ৬৯৮টি হীরা ব্যবহার করা হয়েছে। নেকলেসটির মূল্য ৪৩ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চারশ কোটি টাকা। প্রিয়াঙ্কা আকাশছোঁয়া মূল্যর নেকলেসটি গলায় দিয়ে ফটোশুট করেছেন।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।