সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফোনালাপের পর এবার বৈঠকে বসবেন ট্রুডো-বাইডেন | চ্যানেল খুলনা

ফোনালাপের পর এবার বৈঠকে বসবেন ট্রুডো-বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

শুক্রবারের এই ফোনালাপে তারা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি আগামী মাসে সরাসরি বৈঠকের পরিকল্পনা করেছেন। বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

ট্রুডোর অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার গভীর ও স্থায়ী সম্পর্ককে নবায়নের গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নিতে আগামী মাসে দুই নেতা বৈঠকের বিষয়ে একমত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর প্রথম বিদেশি নেতা হিসেবে ট্রুডোকে ফোন দিলেন বাইডেন। ৩০ মিনিটের আলোচনায় দুই নেতা করোনাভাইরাসসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

মহামারী থেকে সুরক্ষার জন্য গত মার্চ থেকে যুক্তরাষ্ট্র-কানাডার সীমান্ত বন্ধ রয়েছে।

শুক্রবার মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাডোর সঙ্গেও ফোনালাপ হয়েছে বাইডেনের। এসময় অভিবাসন থেকে শুরু করে করোনা মহামারী মোকাবেলা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

আর ট্রুডো ও বাইডেন ফের কথা বলার আগ্রহ প্রকাশ করেন। এতে তারা ভার্চ্যুয়াল কিংবা সরাসরি বৈঠকে বসতে পারেন বলে সম্ভাবনার কথা জানিয়েছে কানাডা।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।