সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মামলা, আসামী সমসের আলী কারাগারে | চ্যানেল খুলনা

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মামলা, আসামী সমসের আলী কারাগারে

নিজস্ব প্রতিবেদক: খুলনায় ফেসবুকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে সমসের আলী (৫১) নামের একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মামলা নং ১০/৫৩। মামলাটি দায়ের করেছে নগরীর দৌলতপুর থানাধীন রেলীগেট, পালপাড়া এলাকার সাত্তার সাহেবের বাড়ীর ভাড়াটিয়া মো: ইমদাদুল হক (৪৩)।
এজাহারে প্রকাশ, রাজবাড়ী জেলাধীন পাংশা থানার লক্ষিপুর নিবাসী জয়নাল আবেদীনের পুত্র মো: সমসের আলীর ফেসবুক আইডি থেকে নুর করিম সুজন নামক আইডিতে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি গত ৪ ফেব্রুয়ারি পোষ্ট করা হয়। তথ্য তালাশ করে জানা যায় উক্ত ব্যক্তি মুন পেইন্ট এন্ড ক্যামিকেল সেন্টার থেকে তিনি পোষ্টটি শেয়ার করেন। উক্ত শেয়ারকৃত পোষ্টে প্রধানমন্ত্রীর নাম বিকৃত করে লেখা হয়েছে ও বিকৃত ছবি দেয়া আছে। এজাহারে বলা হয় উক্ত আসামীর ফেসবুক আইডিতে শেয়ারকৃত পোস্টটি প্রধানমন্ত্রীর সম্মানহানীসহ জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল জানান, সোমবার ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে দেওয়া একটি পোস্ট শেয়ার করেন নগরীর স্টেশন রোডের একটি রংয়ের দোকানের ম্যানেজার শমসের আলী। গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাকে আটক করা হয়। আটক শমসের আলী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার লক্ষীপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।