সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফেসবুক লাইভে এসে আত্মঘাতী নায়ক রিয়াজের শ্বশুর | চ্যানেল খুলনা

ফেসবুক লাইভে এসে আত্মঘাতী নায়ক রিয়াজের শ্বশুর

চিত্রনায়ক রিয়াজের শ্বশুর নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে ধানমন্ডি থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজধানীর ধানমণ্ডি এলাকার ৭ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়ির নিজ বাসায়। মহসিন নামের ওই ব্যক্তি ব্যবসা করতেন বলে জানা গেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এ তথ্য জানতে পারে ধানমণ্ডি থানা পুলিশ। বিষয়টি জানিয়েছেন থানার দায়িত্বরত কর্মকর্তা। তবে, দায়িত্বরত কর্মকর্তা পূর্বপশ্চিমকে নিজের নাম বলতে চাননি।
এ ঘটনা শোনার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আরও দু-তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে গেছেন বলেও জানান দায়িত্বরত কর্মকর্তা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শকের (তদন্ত) মুঠোফোনে কল করা হলেও তারা এ বিষয়ে পরে তথ্য দিবেন বলে জানান।

ঘটনাস্থলে গেছেন ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) দেবলাল। তিনি বলেছেন, ‘রিয়াজের শ্বশুর আত্মহত্যা করেছেন। তিনি ব্যক্তিগত বন্দুক দিয়ে মাথায় গুলি করেছেন বলে আমরা শুনেছি। মাত্র ঘটনাস্থলে এলাম। এখনও ওই ব্যক্তির নাম নিশ্চিত হতে পারিনি। কী কারণে আত্মহত্যা করেছেন, তা জানার চেষ্টা করছি।’

এ বিষয়ে জানতে চাইলে নায়ক রিয়াজকে ফোন করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনই কিছু বলতে পারব না।’ পরে তিনি মুঠোফোনটির সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জাবের-আম্মারসহ আহত কয়েকজন

‘ফ্যামিলি কার্ড’ চালুসহ ৯ প্রধান প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে

যমুনা এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কোনো আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার হয়নি: পুলিশ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করা হবে: তারেক রহমান

শিশুদের কান ধরে ওঠবস করানোর ভিডিও ভাইরাল: নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

মোছাব্বির হত্যায় গ্রেপ্তার দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।