সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফেব্রুয়ারিতে করোনার টিকা পাচ্ছেন ক্রিকেটাররা | চ্যানেল খুলনা

ফেব্রুয়ারিতে করোনার টিকা পাচ্ছেন ক্রিকেটাররা

ফেব্রুয়ারি মাসের মধ্যেই ক্রিকেটারদের করোনাভাইরাসের টিকা দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকারিভাবে ভারত থেকে আনা টিকা ক্রিকেটারদের জন্য বরাদ্দ না করা গেলে ক্রিকেট সংশ্লিষ্টদের জন্য আলাদা করে তা কিনবে বিসিবি।

বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকদের এ তথ্য দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ বিষয়ে পাপন বলেন, ‘ভারত থেকে ২০ লাখ ডোজ টিকা আসছে দেশে। এটা ভারত সরকারের অনুদান। পাশাপাশি আমাদের সরকারও ৫০ লাখ ডোজ কিনছে। আমরা এতটুকু জানি, সরকার যে ৫০ লাখ ডোজ কিনছে, ওখান থেকে ক্রিকেটারদের জন্য বরাদ্দ করা হয়েছে।’

তিনি যোগ করেন, আমি শুনেছি– সরকারের একটা পরিকল্পনা আছে এ ব্যাপারে। এদিকে বেসরকারিভাবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে টিকা আসবে। এখন যদি সরকার তার আগে টিকা আনে, তবে ক্রিকেটারদের না পাওয়ার কোনো কারণ নেই। আর বেসরকারিভাবে আগে এলে প্রথম অগ্রাধিকার পাবে ক্রিকেটাররা। আমাদের প্রথম প্রায়োরিটি ক্রিকেটে যারা আছে, তারা অবশ্যই পাবে তখন।’

এর পর বিসিবি সভাপতি বলেন, যদি ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের টিকা দেওয়া সম্ভব হয়, তা হলে এপ্রিলে প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা থাকবে।

প্রসঙ্গত বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত টিকার ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। যার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।