সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফিলিস্তিনে ও ভারতে মুসলিমদের উপরে হামলার প্রতিবাদে খুলনায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ | চ্যানেল খুলনা

ফিলিস্তিনে ও ভারতে মুসলিমদের উপরে হামলার প্রতিবাদে খুলনায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর খুলনার নিউ মার্কেট বাইতুন নূর জামে মসজিদ চত্বরে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মোঃ ফরহাদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল থেকে নেতৃবৃন্দ ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলা ও ভারতের নাগপুরে মুসলিমদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে, তা মানবতার বিরুদ্ধে অপরাধ। একইভাবে, ভারতের নাগপুরে মুসলিমদের ওপর আক্রমণ ভারতীয় কর্তৃপক্ষের সাম্প্রদায়িক অপশাসনের নগ্ন বহিঃপ্রকাশ। এই অন্যায়ের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের মুহতারাম সভাপতি মুফতি আমানুল্লাহ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোহা. মাহদী হাসান মুন্না, সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম, নগর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, খালিদ সাইফুল্লাহ, মুফতি আমিরুল ইসলাম, মোহাম্মদ মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ-সভাপতি বনি আমিন, জেলা সহ-সভাপতি রফিকুল ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ, প্রশিক্ষণ সম্পাদক আনোয়ারুল হক, দাওয়াহ সম্পাদক আতিক হাসান, ওসমান নাদিম, শাহাদাত হুসাইন, রাকিবুল হাসান, মাসুম বিল্লাহ, নাইম হাসান, শাহরিয়ার তাজ, আমিনুর ইসলাম, শেখ শাহরিয়ার নাফিস প্রমুখ নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশ শেষে এক বিশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলায় দোয়ার মাধ্যমে শেষ হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।