সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফিলিস্তিনি সাংবাদিকদের ৭০০ স্বজনকে হত্যা করেছে ইসরায়েল | চ্যানেল খুলনা

ফিলিস্তিনি সাংবাদিকদের ৭০০ স্বজনকে হত্যা করেছে ইসরায়েল

গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি সাংবাদিকদের বহু আত্মীয় স্বজনকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়নের তথ্য অনুযায়ী, এ সংখ্যা ৭০৬ জন।

ইউনিয়নের ফ্রিডমস কমিটি এক প্রতিবেদনে জানায়, ফিলিস্তিনি সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য ইসরায়েল পরিকল্পিতভাবে এসব হত্যাকাণ্ড চালিয়েছে। তারা এখনো সাংবাদিকদের পরিবারকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। তারা চায় সাংবাদিকরা ফিলিস্তিন নিয়ে প্রতিবেদন প্রকাশ করা বন্ধ করুক।

সাংবাদিক ইউনিয়ন জানায়, এসব মৃত্যু হামলার পার্শ্বপ্রতিক্রিয়া নয়। বরং পরিকল্পনার প্রতিফলন। সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি সহিংসতা এখন আরও বিপজ্জনক ও নৃশংস রূপ নিয়েছে। যার মূল্য দিতে হচ্ছে তাদের সন্তান, স্ত্রী ও মা-বাবাকে।

ফ্রিডমস কমিটির প্রধান মুহাম্মদ আল-লাহহাম বলেন, ফিলিস্তিনি কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টায় সাংবাদিকদের পরিবারের রক্ত সাক্ষী হয়ে থাকবে।

সাংবাদিকদের সিন্ডিকেটটি তাদের প্রতিবেদনে সাম্প্রতিক একটি ঘটনার উদাহরণ দিয়েছে। বলা হয়েছে, সম্প্রতি খান ইউনিসের কাছে সাংবাদিক হিবা আল-আবাদলা, তাঁর মা এবং আল-আস্তাল পরিবারের প্রায় ১৫ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ইসরায়েলি বিমান হামলায় তাদের বাড়ি ধ্বংস হয়েছিল।

স্বজনদের পাশাপাশি গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ২৭৮ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ২৭৩ জন ফিলিস্তিনি। তিনজন লেবানিজ ও দুজন ইসরায়েলি।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।