সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফটোসাংবাদিক দেবু আহত হওয়ায় স্বাধীনতা সাংবাদিক ফোরামের নিন্দা | চ্যানেল খুলনা

ফটোসাংবাদিক দেবু আহত হওয়ায় স্বাধীনতা সাংবাদিক ফোরামের নিন্দা

বিএনপি’র নেতা-কর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার সংবাদ সংগ্রহের সময় খুলনায় বিএনপি’র নেতা-কর্মীদের নিক্ষেপ করা ইটের আঘাতে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সাবেক কোষাধ্যক্ষ দৈনিক জন্মভূমি’র সিনিয়র ফটো সাংবাদিক দেবব্রত রায় আহত হওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্বাধীনতা সাংবাদিক ফোরাম খুলনার নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, সহ-সভাপতি এ কে হিরু, শেখ আবু হাসান, ফারুক আহমেদ ও মোঃ সাহেব আলী বলেছেন, এ ধরণের হামলা সংবাদপত্রের স্বাধীনতা ও সুষ্ঠু সাংবাদিকতার প্রতি হুমকিস্বরূপ।

নেতৃবৃন্দ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।