সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফখরুলের বক্তব্য বিভ্রান্তি তৈরির অপকৌশল : কাদের | চ্যানেল খুলনা

ফখরুলের বক্তব্য বিভ্রান্তি তৈরির অপকৌশল : কাদের

চ্যানেল খুলনা ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য দেশের রাজনৈতিক সমাজের মাঝে বিভ্রান্তি তৈরির অপকৌশল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, সরকারের সমালোচনার নামে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হীন কৌশল অবলম্বন করে যাচ্ছে বিএনপি।

আজ (রোববার) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন কাদের।

রিলিফ কাজে অস্বচ্ছ কিছু হলে প্রকৃত সত্য তুলে না ধরে সেটি টুইস্ট করে রাজনৈতিক প্রপাগাণ্ডা হিসেবে প্রচার করাকে অপরাধ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। তবে সত্যতা যাচাই না করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপকৌশল সমর্থনযোগ্য নয়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা দুর্যোগের সময়ে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস। এই ঐক্যে ফাটল ধরানোর উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বিএনপি।’

ব্রিফিংয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ যাতে না হয় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক রয়েছে বলে জানান কাদের।

সেতুমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ পর্যন্ত ৪ কোটি মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। এছাড়াও দলীয়ভাবেও সারাদেশের নেতাকর্মীরা প্রায় ১ কোটি পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করেছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।