সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটের বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটের বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জানুয়ারী) সন্ধ্যা ৬টায় বর্ধিত সভাটি বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর পর্যালোচনা সংক্রান্ত ওই বিশেষ বর্ধিত সভায় বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।

বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনন্দ কুমার দাশ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, সহ-সভাপতি আলহাজ্ব শেখ সিদ্দিক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শেখ আসলাম আলী।

বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

পরিবেশ দূষণ রোধে কার্যকর ভূমিকা রাখবে পিআরএফ : নৌ-পরিবহন উপদেষ্টা

ফকিরহাট আট্টাকী শীতলাতলায় ৫টি মন্দির ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।