
ফলতিতা বটতলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে (২০২৬-২০২৯) নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকাল ৫টায় ফলতিতা বাজারে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা।
হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি কিরন সরদারের সভাপতিত্বে ও মুলঘর ইউনিয়ন বিএনপি নেতা সৈয়দ মুশফিকুর রহমান সুমন এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা খায়রুজ্জামান লাডলা। ফলতিতা বটতলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের আয়োজনে ওই সভায় নবনির্বাচিতদের উপস্থিত সকলের মাঝে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এ সময় উপজেলা কৃষক দল সভাপতি শেখ ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক জাকির মোড়ল, জাসাস সভাপতি মুজিবুল হায়দার, মৎস্যজীবি দল সভাপতি খান শহীদুল ইসলাম,সাধারন সম্পাদক আব্দুর রহমান লাচ্চু, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম সহ উপজেলার আটটি ইউনিয়ন বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও মৎস্য ব্যবসায় জড়িত বিভিন্ন ব্যবসায়ী উপস্থিত ছিলেন।


