সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নে বিএনপি অফিস উদ্বোধন  | চ্যানেল খুলনা

ফকিরহাটের পিলজংগ ইউনিয়নে বিএনপি অফিস উদ্বোধন 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফকিরহাট উপজেলার ৩নং পিলজংগ ইউনিয়ন শাখার আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ডিসেম্বর) বিকাল চারটায় উপজেলার পিলজংগ ইউনিয়নের কাঠালতলা মোড়ে এ অফিস উদ্বোধন করেন প্রধান অতিথি ফকিরহাট উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা।
ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার বেল্লাল হোসেন এর সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এস এম খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মানফিজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী ও নোমান আল মেহেদী। এ সময় পিলজংগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, উপজেলা কৃষক দলের সভাপতি শেখ ফিরোজ হোসেন, উপজেলা যুবদলের
সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোদাচ্ছের মল্লিক, মৎস্যজীবি দল সভাপতি খান শহীদুল ইসলাম সহ পিলজংগ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।