সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটের দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএমসি'র পরিচিতি ও মতবিনিময় সভা | চ্যানেল খুলনা

ফকিরহাটের দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএমসি’র পরিচিতি ও মতবিনিময় সভা

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএমসির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুলাই) সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে এসএমসির (এডহক) পরিচিতি ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। শিক্ষক কৃষ্ণ চক্রবর্ত্তী এর উপস্থাপনায় নতুন কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী স্থানীয় সরকার বিশেষজ্ঞ ‘এআইপি’ স্বপন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম, শুভদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: শহিদুল ইসলাম, শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস।

প্রধান শিক্ষক মলিনা দাস, ইউপি সদস্য অলিপ ঘোষ সহ কমিটির অনান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষার্থীগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কমিটির সাথে শিক্ষক মন্ডলী এবং অভিভাবকগন সমন্বিতভাবে কাজ করলে শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই ভালো পরিবেশ ও ভালো ফলাফল আসে। তিনি আরো বলেন, এখানেও অতিদ্রুততার সাথে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপিত হবে।

পরিচিতি ও মতবিনিময় সভায় কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ‘এঅাইপি’ পদকপ্রাপ্ত প্রধান অতিথি স্বপন দাশকে সম্মাননা প্রদান করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।