সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ | চ্যানেল খুলনা

ফকিরহাটে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উপজেলা পর্যায়ে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় ৪১টি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে রোববার (২১ জানুয়ারি) বিকেল ৫টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক মাঠে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ ইবনে মাসুম আহম্মেদ, জেলা শিক্ষা কর্মকর্তা এস, এম ছায়েদুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামানের যৌথ পরিচালনায় এসময় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, মো. ইউনুস আলী শেখ, মো. ফারুকুল ইসলাম ওমর, সরদার আমিনুর রশিদ মুক্তি সহ বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।