সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে সূখী মানুষের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে সূখী মানুষের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

সূখী কর্তৃক বাস্তবায়িত চলমান সফল শিক্ষা কার্যক্রম “আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম” এর বিরুদ্ধে একটি কু-চক্রী মহল সাংবাদিকদের মিথ্যা এবং ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে কার্যক্রমটি বন্ধ করা সহ সূখী মানুষ ভাব মূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এরই প্রতিবাদে শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১০টায় ফকিরহাটের আট্টাকা সূখী মানুষ এর প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে কর্মকর্তা, কর্মচারী শিক্ষার্থী ও অভিবাবকরবৃন্দ।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এসময় বক্তব্য রাখেন সূখী মানুষ আওতাধীন “আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম” এর সুপারভাইজার চম্পা বেগম, শিক্ষক শেখ কামাল হোসেন, আকলিমা বেগম প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার তাজুল ইসলাম তাজ, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার সরদার নিশাত, সুপারভাইজার শেখ আল-আমিন, শামীম হাসান, মোস্তাহিদ বিল্লাহ, মাধব কুমার শীল সহ অন্যান্যরা।

সূখী মানুষের কর্মকর্তারা জানান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) সাব-কম্পোনেন্ট ২.৫ আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম এর আওতায় বাগেরহাটে বেসরকারী উন্নয়ন সংস্থা সুখী মানুষ কর্তৃক বাস্তবায়িত আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম এর শিক্ষা কার্যক্রম প্রোগ্রামটি নিয়ম নিতি অনুসরণ করে এর কার্যক্রম পরিচালনা করে আসছে। একটি কুচক্রী মহল এর ভাব মূর্তি ক্ষুন্ন করার জন্য সাংবাদিকদের মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে কার্যক্রমটি বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন অতি দ্রুত এই কুচক্রী মহলটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান এসব কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৩ জন নিহত

ফকিরহাটে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।