সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে সাংবাদিকের পিতার ইন্তেকাল | চ্যানেল খুলনা

ফকিরহাটে সাংবাদিকের পিতার ইন্তেকাল

 

বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষক লীগের আহবায়ক, এশিয়ান টিভি ও দৈনিক বাংলাদেশ সমাচারের ফকিরহাট প্রতিনিধি সাংবাদিক দাউদ হায়দার বাবুর পিতা আলহাজ্ব দবির উদ্দিন ফকির মঙ্গলবার বিকেল ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎমাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুকালে বয়স হয়েছিল ১০১বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩’পুত্র ও ৩’কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের ঠিকরীপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় খড়রিয়া ঈদগাহ ময়দানে তাঁর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে ঠিকরীপাড়া পারিবারিক কবরস্থানে তাঁর দাফন কার্যাদী সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকার্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফকিরহাটের কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

এদিকে তাঁর মৃত্যুর খবর পেয়ে তাঁকে একনজর দেখার জন্য মরহুমের বাড়িতে উপস্থিত হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ সহ বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গনমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এসময় তারা গভীর শোক ও প্রতিবারের প্রতি সমবেদন জানান।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খালেদা জিয়া স্মরণে মানিক মিয়ায় নাগরিক শোকসভা

আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান শাওনের পিতার মৃত্যুতে ইসলামী আন্দোলন নগর কমিটির শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এমইউজে খুলনা ও বিএফইউজের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।