সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশন'র আয়োজনে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশন’র আয়োজনে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাট জেলার ফকিরহাটে শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশন এর আয়োজনে “সময়ের চাহিদা ও শিক্ষা সংস্কারে অব্যাহত প্রচেষ্টা” শীর্ষক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৩ এপ্রিল সকাল ১১টায় সভাটি ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
শেখ হেলাল উদ্দিন সরকারি কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস এর সঞ্চালনায় খুলনা বিশ্ববিদ্যালয় ট্রেজারার ও শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশন এর সভাপতি প্রফেসর অমিত রায় চৌধুরীর সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মাহমুদ হোসেন, উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সোবহান মিয়া, উপ-উপাচার্য খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা, প্রফেসর মাধব চন্দ্র রুদ্র সিনেট সদস্য খুলনা বিশ্ববিদ্যালয় ও সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক যশোর শিক্ষা বোর্ড, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান  স্বপন কুমার দাশ, ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী।
স্বাগত বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মো: ইউনুস আলী শেখ।
সভায় ফকিরহাট উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ আমন্ত্রিত অন্যান্য  অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।