সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে মেধাধী শিক্ষাথীদের বৃত্তি প্রদান | চ্যানেল খুলনা

ফকিরহাটে মেধাধী শিক্ষাথীদের বৃত্তি প্রদান

বাগেরহাটের ফকিরহাটে মরহুম সৈয়দ আহম্মদ আলী স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব ড. মলয় চৌধুরী এসব মেধাবী কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, অষ্ট্রেলিয়া স্বাস্থ্য ব্যবস্থাপনা সিডনি এনএসডাব্লিউ সৈয়দ সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ হারুন-অর রশীদ হিরু ও এসএমসির সভাপতি হাজের আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়েদা আনোয়ারা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু। এদিন আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৩ইং সালের বার্ষিক পরীক্ষায় উর্ত্তীন্ন ১২জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও বৃত্তি প্রদান করা হয়েছে। এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফকির কওসার আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. সাঈফুল ইসলাম সহ বিশিষ্ট ব্যবসায়ি সৈয়দ বোরহান উদ্দিন বাবু, বিভিন্ন শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।