সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে মাদকসহ তিন বিক্রেতা আটক, ইয়াবা ও গাজা উদ্ধার | চ্যানেল খুলনা

ফকিরহাটে মাদকসহ তিন বিক্রেতা আটক, ইয়াবা ও গাজা উদ্ধার

ফকিরহাট উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এসময় তাদের দুইজনের নিকট থেকে গাজা ও একজনের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গোপনে সংবাদ পেয়ে বাহিরদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শুভজিৎ পালের নেতৃত্বে একদল পুলিশ সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদক সহ আটক করে।
আটককৃতরা হলো পশ্চিম বাহিরদিয়া গ্রামের আলী আকবর শেখের ছেলে আরাফাত হোসেন (২৫), একই এলাকার আসরাফ শেখের ছেলে মিরাজুল শেখ (৩৫) ও রপসার গোয়ালবাতান গ্রামের আবুল কালাম আজাদের ছেলে সুমন হাওলাদার (২৮)। এসময় তাদের কাছ থেকে ১০পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০০গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মাদব দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চত করেছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।