সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

“শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় র‌্যালি উপজেলা অডিটোরিয়াম থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আছাদুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির ফকিরহাট শাখার সাধারন সম্পাদক মল্লিক আ. সাত্তার, প্রধান শিক্ষক মো, মনিরুজ্জামান ফকির, মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, শিক্ষক, মোতালেব হুসাইন, মো. মোজ্জাফফর হোসেন, মনিমোহন পাল, বিথি রানী সরকার, মো. মিজানুর রহমান প্রমূখ।

সভায় সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, কোন সভ্য দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য রাখা হয় না। কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি-বেসরকারি নামে চরম বৈষম্য রাখা হয়েছে। বৈষম্যহীন একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকল শিক্ষা ব্যবস্থা সরকারিকরণ, শিক্ষা কমিশন গঠন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানানো হয়।

এসময় বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও ফকিরহাট উপজেলার ১৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি একযোগে পালিত হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।