সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে বিনামুল্যে বীজ ও সার পেল ১২৩০ কৃষক | চ্যানেল খুলনা

ফকিরহাটে বিনামুল্যে বীজ ও সার পেল ১২৩০ কৃষক

বাগেরহাটের ফকিরহাটে রবি/২০২৪-২০২৫ অর্থবছরে ২০২৪ মৌসুমে গম, ভ‚ট্টা, সরিষা, সূর্যমূখি, চিনাবাদাম, শীতকালীন পেয়াজ, মুগ, মসুর, খেসানি, ফেলন ও অড়হড় ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা কৃষি ট্রেনিং সেন্টারে এসময় বীজ ও সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদক কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, কাজি আজহার আলি কলেজের পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি অধ্যাপক এমডি মোবাশ্বের হোসেন, ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দাস। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ শাখাওয়াত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরত জাহান। এসময় বিভিন্ন কর্মকর্তা ্র কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানান, উপজেলার ৮ইউনিয়নে মোট ১২৩০জন কৃষককে এই প্রণোদনা দেয়া হয়েছে। এরমধ্যে গম ৪০জন, সরিষা ২০০জন, সূর্যমূখি ৩০০জন, খেসারি ৭০জন, শীতকালীন পেয়াজ ২০জন, বসতবাড়িতে সবজি ২০০জন, মাঠে চাষযোগ্য সবজি বীজ পেয়েছেন ৪০০জন কৃষক।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।