সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে বিকল্প জীবিকায়নে ছাগল ও ঘর পেলেন ২০ জেলে | চ্যানেল খুলনা

ফকিরহাটে বিকল্প জীবিকায়নে ছাগল ও ঘর পেলেন ২০ জেলে

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় ফকিরহাটের প্রান্তিক পর্যায়ে মৎস্যজীবীদের (জেলে) বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে ছাগল পালনের ঘরসহ ছাগল বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে ফকিরহাটের ৪ ইউনিয়নের ২০জন কার্ডধারি জেলেকে ছাগল পালন করার জন্য ২০টি ঘর ও প্রত্যেককে ২টি করে মোট ৪০টি ব্লাক বেঙ্গল প্রজাতির ছাগল প্রদান করা হয়েছে। ছাগল পালনের দ্বারা বিকল্প জীবিকায়নের মাধ্যমে জীবন মান উন্নয়নের উদ্দেশ্যে এসব জেলেদের উপকরণ বিতরণের পাশাপাশি প্রশিক্ষণ প্রদান করছে ফকিরহাট উপজেলা মৎস্য অফিস।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, উপজেলা ভাইস-চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, ক্ষেত্র সহকারী পলাশ কুমার সেন, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহকারী মো. আলমগীর হোসেন ও শেখ ছাব্বির আহম্মেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সমাজে ন্যায়, নৈতিকতা ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জাহাঙ্গীর আলম

পবিত্র মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগিয়ে ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে

খালেদা জিয়ার প্রজ্ঞা, সাহস ও আপসহীন নেতৃত্ব জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে

রমযানে দ্রব্যমূল্য সহনশীল ও ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে : আবুল কালাম আজাদ

নানা আয়োজনের মধ্য দিয়ে খুবিসাস’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।