সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা | চ্যানেল খুলনা

ফকিরহাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অংগ-সহযোগী সংগঠনের আয়ােজনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় এ র‌্যালী ও আলােচনা সভা উপজেলার প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড় এলাকায় অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি ও সকল অংগ-সহযােগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মি ও সমর্থকদের উপস্থিতিতে একটি বিশাল র‌্যালী ডাকবাংলাে মােড় থেকে শুরু করে বিশ্বরােড মােড় হয়ে কাঠালতলা মােড় ঘুরে পুনরায় ডাকবাংলাে মােড়ে এসে শেষ হয়।

উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গােরা’র সভাপতিত্বে আলােচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগরহাট-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ মুজিবর রহমান। জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারন সম্পাদক শেখ আ: সালাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এ্যাডঃ মাসুদ রানা, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম,সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ফকির শহীদুল আলম,শেখ কবির আহমেদ, বিএনপি নেতা ইফতেখার আহমেদ পলাশ প্রমুখ।

র‌্যালীতে উপজেলা যুবদল, কৃষকদল, মৎস্যজীবি দল, ছাত্রদল, শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী ও সমর্থকেরা অংশ গ্রহন করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।