সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে বাসচাপায় পথচারী শিশু শ্রমিক নিহত | চ্যানেল খুলনা

ফকিরহাটে বাসচাপায় পথচারী শিশু শ্রমিক নিহত

বাগেরহাটের ফকিরহাটে রাস্তা পার হওয়ায় সময় দ্রুতগামী বাসের চাপায় মো: সামিরুল ইসলাম (১১) নামের এক শিশু শ্রমিক নিহত হয়েছে। খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিরুল ইসলাম কুমিল্লার হোমনা এলাকার মো: সাইফুল ইসলামের ছেলে। সামিরুল তার বাবার সাথে কাটাখালী একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করতেন। সেই সুবাদে তারা কাটাখালী এলাকায় ভাড়াবাসায় বসবাস করে আসছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সামিরুল ইসলাম বাসা থেকে কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হন। কাটাখালী এলাকায় এসে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী সেতু পরিবহর নামে একটি বাস তাকে চাপা দেয়।

পুলিশ ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডা: উত্তম পাল জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাফর আহম্মেদ বলেন, দুর্ঘটনায় নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগি পালিয়ে গেছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।