সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে পানের বরজে ভয়াবহ আগুন: ৩০ লাখ টাকার ক্ষতি | চ্যানেল খুলনা

ফকিরহাটে পানের বরজে ভয়াবহ আগুন: ৩০ লাখ টাকার ক্ষতি

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;

বাগেরহাটের ফকিরহাটে পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০লাখ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ ও কৃষি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেন।

স্থানীয়রা জানান, সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফকিরহাট সদর ইউনিয়নের পাগলা-দেয়াপাড়া এলাকার পানচাষি মো: খায়রুল বাসারের পানের বরজে এ ঘটনা ঘটে। ওই পানচাষি ও স্থানীয়রা টের পেয়ে পানি ছিটিয়ে প্রায় দেড়ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষনে সব পুড়ে গেছে বলে জানান।

পানচাষি মো: খায়রুল বাসার জানান, তিনি বিদেশ থেকে বাড়িতে এসে দুই বিঘা জমির উপর পানের বরজ করেন। এতে তার প্রায় ৬ লাখ টাকা খরচ হয়েছিল। এই অঘ্নিকান্ডের ঘটনায় তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শত্রুতামূলকভাবে কেউ এ ঘটনা ঘটাতে পারেন বলে তিনি জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তোহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কৃষি অফিস থেকে যতটা সম্ভব তাকে সহযোগিতা করা হবে বলে জানান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পানচাষি পানচাষি মো: খায়রুল বাসার থানায় একটি লিখিত অভিযোগে করেছেন। কিভাবে ওই পানের বরজে আগুন তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।