সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু | চ্যানেল খুলনা

ফকিরহাটে পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে সাফায়ান নামে আড়াই বছরের এক শিশু মারা গেছে। উপজেলার সৈয়দমহল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত শিশু বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এলাকার মুফতি মাসুম বিল্লাহ এর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শিশুটির বাবা মুফতি মাসুম বিল্লাহ ফকিরহাট উপজেলার আড়ুয়াডাঙ্গা একটি মাদ্রাসার শিক্ষক। এখানে চাকুরীর সুবাদে তিনি পরিবার নিয়ে সৈয়দমহল্লা এলাকায় একটি ভাড়াবাসায় বসবাস করে আসছেন।

শনিবার (২৫ অক্টোবর) সকালে শিশুটি খেলার সময় পরিবারের অজান্তে ওই ভাড়াবাসার পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুজাখুজি করতে থাকেন। একপর্যায়ে শিশুটিকে পানিতে ভাসতে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন।

এদিকে, দাফনের জন্য শিশুর মরদেহ পরিবারের লোকজন বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীযরা জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তারিফ হোসেন জানান, শিশুটিকে মুত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শিশুটি পানিতে ডুবে মারা গেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি এখনো পর্যন্ত কেউ অবগত করেনি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।