সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরােহী নিহত | চ্যানেল খুলনা

ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরােহী নিহত

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকল আরােহী নয়ন দে (২৮) নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা সবুজ হােসেন গুরুতর আহত হয়েছেন। খুলনা-মােংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নয়ন দে উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়া গ্রামের গৌতম দে’র ছেলে। সে একটি বাস কাউটার কর্মরত ছিলো বলে জানা গেছে।

পুলিশ জানায়, শুক্রবার (১৮ আগষ্ট) দুপুর দেড়টার দিকে নয়ন দে ও সবুজ হােসেন খুলনা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন । এসময়ে তারা লখপুর এলাকায় এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি মালবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন। এরপর পুলিশ ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় দুপুর আড়াইটার দিক নয়ন দে মারা যান।

ফকিরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাে. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে।তবে চালক ও সহযােগী পালিয়ে গেছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

ফকিরহাটে মতুয়া মহা সংঘের আহ্বায়ক কমিটি গঠন

বঙ্গোপসাগর থেকে অবৈধ তিন ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক

‎তালায় সাংবাদিকদের উপর হামলার ও মব সন্তাসের প্রতিবাদে মানববনন্ধন অনুষ্ঠিত!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।