সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা | চ্যানেল খুলনা

ফকিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদ হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে নেখে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের চত্ত¡রে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ মেলায় সরকারি–-বেসরকারি প্রতিষ্ঠান, খামারি, উদ্যোক্তাদের ৩০টি স্টল অংশগ্রহণ করেন।

উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত প্রদর্শনী মেলার শুখ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: পলাশ কুমার দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, ফকিরহাট দুগ্ধ শীতলীকরণ প্রকল্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: মো: আনিচুর রহমান, ভিএফএ সুকান্ত মন্ডল, এলএফএ রেজাউল হাসানসহ অন্যান্যরা। এসময় অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন।

খামারী ও উদ্যোক্তরা জানান, প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার মাধ্যমে তারা তাদের পশু-পাখিগুলো প্রদর্শন করতে পারে। এতে তাদের এর পশু-পাখি পালনের প্রতি আরো উৎসাহ বেড়ে যায়। তারা বিভিন্ন দেশী-বিদেশী পাখিসহ বিভিন্ন জাতের গরু ছাগল নিয়ে আসনের এই প্রদর্শনীতে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: পলাশ কুমার দাশ বলেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে খামারি বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখবে। এই প্রদর্শনীর মাধ্যমে নতুনন নতুন উদ্যোক্তা তৈরী হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, প্রদর্শনী মেলা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির প্রচার এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

ফকিরহাটে মতুয়া মহা সংঘের আহ্বায়ক কমিটি গঠন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।