সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন | চ্যানেল খুলনা

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালি ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবন চত্ত্বর থেকে র‌্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল অগ্নিকান্ড মহড়া প্রদর্শণ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা খান আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্ত মো: গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুর মোহম্মদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, অধ্যাপক মোফাজ্জেল হায়দার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন, ফকিরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো: শাহাজাহান মিয়া, পিআইও দপ্তরের কার্য সহকারী শামসুল আলম রুবেল অফিস সহায়ক মো: আবু সাঈদ প্রমূখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে দেড় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক-২

ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সুন্দরবনে দুটি অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক, দুই জেলে উদ্ধার

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।