সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে গাছ থেকে মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

ফকিরহাটে গাছ থেকে মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মোড়লডাঙ্গা এলাকার একটি বাগান থেকে মুজিবুর রহমান শেখ (৪৫) নামের এক মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে একটি মেহগনি গাছের ডালের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

নিহত মৎস্য ব্যবসায়ী উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মোড়লডাঙ্গা গ্রামে গোলাপ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ি থেকে কিছু দুরে মোড়লডাঙ্গা নিজাম শেখের বাগানের একটি মেহগনী গাছের ডালের সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মুজিবুর রহমানের মরদেহ দেখতে পান স্থানীয়রা। এসময় ৯৯৯ এ কল করে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করেন। তবে মরদেহের কপালে একটি আঘাতে চিহৃ পাওয়া গেছে বলে পুলিশ জানান।

এদিকে মুজিবুর রহমানের মৃত্যু নিয়ে এলাকায় ধ্রুমজালের সৃষ্টি হয়েছে। আসলে সে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

নিহতের ভাই জিল্লাল শেখ ও হাবি শেখ জানান, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে তাকে কে বা কাহারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেনি। সকালে তার মরদেহ পাওয়া গেছে। তারা আরো জানান, স্ত্রীর সাথে সম্পর্ক ভাল না থাকায় তার স্ত্রী দীর্ঘদিন পিত্রালয়ে বসবাস করেন। দুই ছেলে নিয়ে মুজিবুর রহমান নিজ বাড়িতে থাকতেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে সঠিকভাবে জানা যাবে আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সুন্দরবনে দুটি অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক, দুই জেলে উদ্ধার

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।