সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার | চ্যানেল খুলনা

ফকিরহাটে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

বাগেরহাটের ফকিরহাটে ৫০পিচ ইয়াবাা ট্যাবলেট সহ মো. শফিউল (৪২) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামী চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া এলাকার মৃত মো. রফিকের ছেলে।

পুলিশ জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অনুপ রায় ও এসআই বিকাশ দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা আট্টাকী বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারী মো. শফিউলকে গ্রেপ্তার করে। এসময় তার শরীর তল্লাশী করে ৫০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে। রোববার সকালে তাকে গ্রেপ্তারকৃতকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

ফকিরহাটে মতুয়া মহা সংঘের আহ্বায়ক কমিটি গঠন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।