সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাট সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাট সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

জনঅংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে ৪নং ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৬নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভার সভা (২০২৩-২৪) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৪ নভেম্বর বিকাল চারটায় স্থানীয় সাতশৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সভাটি অনুষ্ঠিত হয়। সভার উদ্বোধন করেন ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু।

ওয়ার্ড সদস্য মো: সুমন মল্লিক এর সভাপতিত্বে ও ইউপি সচিব আশীষ কুমার ব্যানার্জী এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. হিটলার গোলদার ও উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।

সভার উপদেষ্টা ও ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদ সদস্য (সংরক্ষিত) সাথী বেগম সহ নারী পুরুষ নির্বিশেষে ৬ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সকল শ্রেণিপেশার অসংখ্য মানুষ এসময় উপস্থিত ছিলেন। উন্মুক্ত ওয়ার্ড সভায় উপস্থিত ওয়ার্ডের বিভিন্ন জন তাদের বিভিন্ন চাহিদা তথা সুযোগ সুবিধা প্রাপ্তির আশায় তাদের বক্তব্য তুলে ধরেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।