সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাট পরিবহনের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত | চ্যানেল খুলনা

ফকিরহাট পরিবহনের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

বাগেরহাটের ফকিরহাটে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের মূলঘর এলাকায় রাজপাট-সোনাখালী মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত বাইসাইকেল চালক মো. আতিয়ার রহমান (৪৫) বাগেরহাটের যাত্রাপুর এলাকার মৃত ইমান উদ্দিনের ছেলে। তিনি বিসমিল্লাহ ফিড মিলস্ লিমিটেডের কর্মচারী ছিলেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান জানান, রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে আতিয়ার রহমান কোম্পানী থেকে রাতে ডিউটি করে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। মূলঘর এলাকায় রাজপাট-সোনাখালী মোড়ে এসে পৌছালে পিছন দিক থেকে অজ্ঞাত একটি পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কের উপর পড়ে যান। এসময় দ্রæতগামী অপর একটি অজ্ঞাত পরিবহন তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।

খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও ফায়া সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ঘাতক অজ্ঞাত পরিবহন দুটিকে জব্দ করা সম্ভব হয়নি বলে এ কর্মকর্তা জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।