সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাট আদর্শ বিদ্যালয়ে ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ | চ্যানেল খুলনা

ফকিরহাট আদর্শ বিদ্যালয়ে ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত ফকিরহাট আদর্শ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে ফলাফলের মোড়ক উন্মোচন করেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেন।

ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ মাও. মোফাজ্জেল হায়দারের সভাপতিত্বে ও শিক্ষক মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শোভা রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদুল রহমান, সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, কাজি আজহার আলি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বারী, ম্যানেজিং কমিটির সদস্য শহীদুল আহসান পান্না, শেখ নাসির উদ্দীন, শেখ রফিকুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক, শেখ তৈয়াবুর রহমান, সাংবাদিক এ্যাড. কাজী ইয়াসীন প্রমূখ।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শতাধিক ছাত্র-ছাত্রীসহ বিপুল সংখ্যাক অভিভাবক উপস্থিতি ছিলেন। প্রসঙ্গত ফকিরহাট আদর্শ বিদ্যালয়ে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অধ্যয়ন করে থাকে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।