সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের স্মরণ সভা | চ্যানেল খুলনা

প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের স্মরণ সভা

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় অধ্যাপক ডা. এম আর খান এর স্মরণসভা ও মেডিকেল ভর্তি পরীক্ষা-২০১৯ এ উত্তীর্ণ সাতক্ষীরা জেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে মঙ্গলবার (৫ নভেম্বর)।
জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে এই স্মরণ সভা অনুষ্ঠিত হবে।  অনুষ্ঠানে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি
প্রধান অতিথি এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য স ম জগলুল হায়দার, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সিভিল সার্জন শেখ আবু শাহীন, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেনের বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে।
এই ধরণের অনুষ্ঠান ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে যা দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধি জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করে জেলা প্রশাসন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।