সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রেম করার মতো কাউকে খুঁজে পাচ্ছেন না ইধিকা! | চ্যানেল খুলনা

প্রেম করার মতো কাউকে খুঁজে পাচ্ছেন না ইধিকা!

বাংলাদেশে এসে ভালোই ব্যস্ত সময় পার করলেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। যিনি শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় কাজ করে এদেশে পরিচিতি পেয়েছেন। সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে একটি বিউটি ট্রিটমেন্টের শোরুম উদ্বোধন করেন ইধিকা। এরপর ফরিদপুরে নাকি একটি তথ্যচিত্র শুটিংয়েও অংশ নিয়েছেন।

টানা ব্যস্ততার পর রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন এই নায়িকা। যেখানে ইধিকাকে জিজ্ঞেস করা হয়, প্রেম করছেন কি না? জবাবে এই নায়িকা জানান, ‘আমার জীবনে এখনো কেউ আসেনি। এলে ঘোষণা করব। প্রেম করার মতো এখন পর্যন্ত কাউকে খুঁজে পাইনি। ক্যারিয়ার নিয়ে একটু বেশি ভাবছি বলে হয়তো মাথায় আসেনি।’

জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মানুষ চান জানিয়ে ইধিকা বলেন, ‘আমি চাই আমার প্রেমিক মন থেকে ভালো হোক, ভালো মানুষ- ভালো হোক এবং সবাইকে মন থেকে সম্মান করুক।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

কৌশানির নীল শাড়ির লুকে মুগ্ধ ভক্তরা

ক্লাস থ্রিতে প্রেমের চিঠি পেয়ে ভয় পেয়েছিলেন প্রভা

নায়কের স্ত্রীর আপত্তিতে সিনেমা থেকে বাদ পড়েছিলেন তাপসী

কেন এখনও বিয়ে করেননি ৪৭ বছর বয়সী রাইমা, জানালেন নিজেই

মাতৃত্বের পর শরীর নিয়ে যে কথা বললেন ক্যাটরিনা

শুটিংয়ের চুক্তিতে ‘পিরিয়ড লিভ’ চান শ্রুতি হাসান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।