সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রশিক্ষণ ও শুভেচ্ছা সফরে নৌবাহিনীর জাহাজ আবু উবাইদাহ এর মোংলা নৌ জেটি ত্যাগ | চ্যানেল খুলনা

প্রশিক্ষণ ও শুভেচ্ছা সফরে নৌবাহিনীর জাহাজ আবু উবাইদাহ এর মোংলা নৌ জেটি ত্যাগ

প্রশিক্ষণ ও শুভেচ্ছা সফরে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ আবু উবাইদাহ আজ মঙ্গলবার (১৪-১২-২০২১) শ্রীলংকা এবং মালদ্বীপের উদ্দেশ্যে মোংলা নৌ জেটি ত্যাগ করেছে। বন্দর ত্যাগকালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদলের বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানানো হয়। এসময় কমান্ডার ফোটিলা ওয়েস্ট কমডোর আবদুল্লাহ্ আল মামুন চৌধুরীসহ স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাবৃন্দ এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
এই সফরে বানৌজা আবু উবাইদাহ জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম আশরাফুজ্জামান এর নেতৃত্বে ২৭ জন কর্মকর্তাসহ সর্বমোট ২৪৮ জন নৌসদস্য অংশগ্রহণ করছেন। জাহাজটি এ প্রশিক্ষণ সফরে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশসমূহের সাথে সু-সম্পর্ক জোড়দার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ০৫ জানুয়ারি ২০২২ তারিখে দেশে প্রত্যাবর্তন করবে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।