সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রশাসনিক কর্মকর্তা পদ বাস্তবায়নের দাবীতে মোংলা বন্দরে কর্মচারীদের মানববন্ধন ও সমাবেশ | চ্যানেল খুলনা

প্রশাসনিক কর্মকর্তা পদ বাস্তবায়নের দাবীতে মোংলা বন্দরে কর্মচারীদের মানববন্ধন ও সমাবেশ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:: প্রশাসনিক কর্মকর্তা পদ (প্রধান সহকারী, শাখা সহকারী, উচ্চমান সহকারী, বাজেট পরীক্ষক, সাঁটলিপিকার) বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারীরা। বাংলাদেশ প্রশাসনিক কর্মকতার্ বাস্তবায়ন ঐক্য পরিষদ মোংলা বন্দর কর্তৃপক্ষ শাখার আয়োজনে সোমবার দুপুরে বন্দরের সিবিএ ভবনের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সচিবালয়ের ন্যায় পদ ও পদবী বাস্তবায়নের দাবীতে আয়োজিত এ কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের সভাপতি মো: সাইজউদ্দিন মিয়া ও সাধারণ সম্পাদক মো: ফিরোজ এবং বাংলাদেশ প্রশাসনিক কর্মকতার্ বাস্তবায়ন ঐক্য পরিষদ মোংলা বন্দর কর্তৃপক্ষ শাখা’র সভাপতি নুর মোহাম্মদ বাবুল ও সাধারণ সম্পাদক খন্দকার মনিরুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, বন্দরে কর্মরত বর্তমান পদ প্রধান সহকারী, শাখা সহকারী, উচ্চমান সহকারী, বাজেট পরীক্ষক, সাঁটলিপিকারসহ বেশ কিছু পদ পরিবর্তিত করে প্রশাসনিক কর্মকতার্ পদে উন্নীত করা হয়েছে। বর্তমান পদ পরিবর্তিত করে প্রশাসনিক পদ বাস্তবায়নের দাবী জানান বক্তারা। মানববন্ধন-সমাবেশ শেষে বন্দরের কর্মচারীরা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবুল কালাম আজাদের কাছে তাদের দাবী নামা তুলে ধরেন। এদিকে এ দাবী বাস্তবায়নে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে সুপারিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।