সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রায় পুলিশের লাঠিপেটা | চ্যানেল খুলনা

প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রায় পুলিশের লাঠিপেটা

দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা ও স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে একটি গণপদযাত্রা ঠেকিয়ে দিয়েছে পুলিশ। একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেডে ধাক্কাধাক্কি করলে পুলিশ কয়েক দফা লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৩টার দিকে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’র ব্যানারে পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শাহবাগ মোড় হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছায়। সেখানেই এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে ছোট-ছোট মিছিল নিয়ে রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। এ সময় তারা ধর্ষণবিরোধী নানা স্লোগান দেন।

এরপর দুপুর ১টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ের সড়ক থেকে সরে যান। তারপর তারা আবার জাদুঘরের সামনে অবস্থান নেন।

এরপর বিকেল পৌনে তিনটার দিকে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেডের সামনে পড়ে। শিক্ষার্থীর ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শিগগিরই মাদক ও মানবপাচার বন্ধে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা নববর্ষ আমাদের সামনে এনেছে নতুন প্রত্যাশা ও সম্ভাবনা: প্রধানমন্ত্রী

কর্ণফুলী নদীতে অভিযান : ৬২ লাখ টাকার বিদেশি সিগারেট-শুঁটকিসহ আটক ১৬

বৈশাখের প্রথম দিনে যেমন থাকবে ঢাকায় আবহাওয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।