সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে পালালো যুবক | চ্যানেল খুলনা

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে পালালো যুবক

চ্যানেল খুলনা ডেস্কঃ বাগেরহাট সদর উপজেলার ষাটগম্ভুজ বারাকপুর এলাকায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরী (১৫) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ওই কিশোরীর মা হাফিজুর রহমান নামে একজনকে আসামি করে মামলা করেছেন।

সোমবার রাতে বাগেরহাট মডেল থানায় মামলাটি করার পর ওই কিশোরীর ডাক্তারী পরীক্ষার জন্য আজ মঙ্গলবার সকালে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

অভিযুক্ত হাফিজুর রহমান সদর উপজেলার বারাকপুর গ্রামের বাসিন্দা।

কিশোরীর মা জানান, সোমবার সকালে মেয়েকে ঘরে রেখে তার বাবা পাশের বাড়িতে কাজ করতে যান। আর তিনি বাজারে চাল আনতে যান। বাড়ি ফিরে আসলে হাফিজুর রহজমান তাদের ঘর থেকে বের হয়ে দৌঁড়ে পালিয়ে যায়। তিনি ঘরে ঢুকলে মেয়ে কান্নাকাটি করে তাকে জানায় হাফিজুর তাকে ধর্ষণ করেছে। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, প্রতিবেশি ও পুলিশকে জানানো হয়।

বাগেরহাট মডেল থানার ওসি মাহতাব উদ্দিন বলেন, নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিশোরীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত হাফিজুর রহমানকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।