সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রণব মুখার্জি ১/১১-তে আমার মুক্তির জন্য কাজ করেছেন: প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

প্রণব মুখার্জি ১/১১-তে আমার মুক্তির জন্য কাজ করেছেন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, এক-এগারোর সময় আমার মুক্তির জন্য ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেছিলেন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর যৌথসভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আজকে আমরা ভারতের প্রাক্তন মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে স্মরণ করছি, ৩১ আগস্ট তিনি মৃত্যুবরণ করেছেন। আজকে বাংলাদেশে তার জন্য শোক দিবস ঘোষণা করেছি। তিনি বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন। আর সবচেয়ে বড় কথা- আমাদের যেকোন দুঃসময়ে তিনি আমাদের পাশে ছিলেন, আমাদের সাথে ছিলেন।

শেখ হাসিনা বলেন, আমি এইটুকু বলতে পারি, ১৯৭৫-এর পর যখন আমরা দিল্লিতে ছিলাম, তখন তিনি ও তার পরিবার সবসময় আমাদের দেখাশোনা ও সব বিষয়ে সহযোগিতা করেছেন। পরববর্তীতে বিভিন্ন দুঃসময়ে তিনি সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে, পদ্মা সেতু নিয়ে যখন উদ্যোগ নেই তখন ওয়ার্ল্ড ব্যাংক লাগলো, তারপরে ওয়ান ইলেভেনে আমি যখন গ্রেপ্তার হলাম, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করা হয়েছে। সেই সময় তিনি আন্তর্জাতিক অঙ্গনে আমাদের পক্ষে এবং আমার মুক্তির জন্য অনেক কাজ করে গেছেন। ভারতের সরকার এবং প্রণব মুখার্জি নিজেই উদ্যোগ নিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, তিনি (প্রণব মুখার্জি) সবসময় পাশে দাঁড়িয়েছেন, তাকে আমরা সবসময় পাশে পেয়েছি। মুক্তিযুদ্ধ চলাকালে ভারত আমাদের স্বীকৃতি দিয়েছে- সেখানেও তার ভূমিকা রয়েছে। শধু ভারতে না, আন্তর্জাতিক পর্যায়েও তার একটা অবস্থান ছিল এবং আমাদের পাশে সবসময় ছিলেন; এটাই হলো বড় কথা। তিনি খুব প্রাজ্ঞ একজন রাজনীতিবিদ, খুব লেখাপড়া জানতেন, সবকিছুতেই তার একটা দূরদর্শী চিন্তা ছিল।

সভায় আওয়ামী লীগ নেতাদের বিষয়ভিত্তিক দায়িত্ব পালনে মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রত্যেকের যার যার বিষয়ভিত্তিক দায়িত্বটা পালন করা দরকার। নির্বাচনী ইশতেহারে যে ঘোষণাগুলো দিয়েছি, তা বাস্তবায়নে যে কৌশল নেয়া হয়েছে, তা যথাযথ কিনা, তা কতটুকু বাস্তবায়িত হয়েছে- সেগুলো আলোচনা করা উচিত।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

আসিফ নজরুলের মনোনীত সরকারি আইনজীবীরা এখনো বহাল তবিয়তে

দুর্নীতির এক স্বর্গরাজ্য : প্রকল্প বাস্তবায়ন ও জেলা ত্রাণ অফিস

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৯

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শিগগিরই মাদক ও মানবপাচার বন্ধে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।